চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় ১১ বছর আগে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় হাসান শরীফ (৪২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (২৪ জুন) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ৫ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামি হাসান শরীফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা […]