চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন নূরন্নবী হাউসিং সোসাইটির পেছনে একটি ডোবা থেকে মনির (১২) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির চান্দগাঁও থানাধীন খরমপাড়া এলাকার মো. মিজানের ছেলে। মঙ্গলবার (২৮ মে) বিকাল ৪টায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির। তিনি বলেন, মনির তার নানার সাথে সবজি বিক্রি করতো। গত ২৬ মে থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরদিন থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন তার […]