বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুর থেকে নগর ও বিভিন্ন উপজেলায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এ কারণে চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা নুরুল করিম বলেন, গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। এখন থেকে দ্রুত পরিস্থিতির পরিবর্তন হবে। নিম্নচাপটি বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় বাতাসের পাশাপাশি বৃষ্টিপাতও অব্যাহত থাকবে। তিনি আরও […]