নগরীর পাহাড়তলীর সাগরিকা এলাকায় রাস্তা-ফুটপাত থেকে অবৈধ কাঁচাবাজারসহ দেড় শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।






















