চট্টগ্রামে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। আবার নারীর চেয়ে অবিবাহিত পুরুষের সংখ্যাও বেশি। চট্টগ্রামে পুরুষের সংখ্যা ৪৫ লাখ ৭০ হাজার ১১৩ এবং নারীর সংখ্যা ৪৫ লাখ ৯৮ হাজার ৯২৬ জন। ২৬.৫২ শতাংশ অবিবাহিত নারীর বিপরীতে পুরুষের হার ৪২.৪৩ শতাংশ। জেলা পরিসংখ্যান কার্যালয়ের জনশুমারি ও গৃহগনণা ২০২২- এর রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এ রিপোর্ট উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. ওয়াহিদুর রহমান। রিপোর্টের তথ্যনুযায়ী, চট্টগ্রাম জেলায় জনসংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার […]