জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) কালচারাল ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নাটক, সংগীত, নৃত্য ও আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল নজরুলের রচিত লেটো নাটক ‘হারাধনের বিয়ে’।
নাটকটির প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আনন্দের সঞ্চার করে। এর মধ্য দিয়ে নজরুলের সৃষ্টিশীল প্রতিভা এবং বাংলার লোকজ সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য তুলে ধরা হয়।
এছাড়া সংগীত, নৃত্য ও আবৃত্তির পরিবেশনায় কবির কালজয়ী সাহিত্যকর্ম, সংগীত ও সাংস্কৃতিক অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলনও ছিল এ আয়োজনের মূল অনুপ্রেরণা।
এই আয়োজনের মধ্য দিয়ে সিআইইউ কালচারাল ক্লাব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও কালজয়ী সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশ, সৃজনশীলতা চর্চা এবং বাংলা ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য ধারণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পূর্বকোণ/এএইচ


















