চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

সিএমপির চুরি যাওয়া ভ্যানকাণ্ডে চার এসআইসহ পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২৬ | ৭:৪০ অপরাহ্ণ

দায়িত্বে অবহেলার অভিযোগে গত ১৮ নভেম্বর দুপুরে হালিশহরে জেলা পুলিশ লাইনসের পুনাক ক্যান্টিনের সামনে থেকে পুলিশ ভ্যান চুরি কাণ্ডে এক এসআইসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। রবিবার (২২ নভেম্বর) এই তথ্য পাওয়া গেছে।

জানা গেছে দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও চালক আক্তারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

এছাড়া উদ্ধারের পর ভ্যানটি হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহৃত হচ্ছে। মোটরসাইকেল বা যেকোনো গাড়ির চাবি দিয়েই ভ্যানটি সহজে চালু করা যায়। গ্রেপ্তার রুবেলও ভ্যানটি চালু করতে মোটরসাইকেলের চাবি ব্যবহার করেছিলেন বলে নতুন তথ্য সামনে এসেছে।

বিষয়টি হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গাড়িটি পুরোনো হওয়ায় অন্য চাবি দিয়ে সেটি চালু করা গেছে। পুলিশের কিছু পুরোনো গাড়ি বদলানো হচ্ছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, সরকারি গাড়িটি হেফাজতে রাখার দায়িত্ব ছিল সংশ্লিষ্ট সদস্যদের। তাঁরা সে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা সাময়িক ব্যবস্থা নিয়েছেন।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট