চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক। তিনি জানান, মৃত ব্যক্তির নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি। কেউ তার পরিচয় জানতে পারলে ০১৩২০-০৫২২০৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পূর্বকোণ/পিআর

















