কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) সকাল সাড়ে ৭টায় বারবাকিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু কন্যা মুন্নি (৪) একই এলাকার জহির আহমদের মেয়ে এবং অপর শিশু কন্যা মনিরা (৩) জহির আলমের নাতনি। সে টইটং ইউনিয়নের মধুখালী এলাকার বেলাল উদ্দিনের মেয়ে। জানা গেছে, সকাল ৭টার দিকে ওই দুই শিশু পাশের বাড়ির মো. ছবির উঠানে খেলতে গেলে কোন এক সময় পাশের পুকুরে পড়ে যায়। পরে ভিটামিন-এ […]