সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগনিক সম্পাদক নাছির উদ্দিন হত্যা মামলায় প্রকৃত আসামির বদলে যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এ উপলক্ষে পৌরসদর উত্তর বাজার এলাকায় সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের যূগ্ম আহবায়ক সাহাবুদ্দিন রাজু। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর ও পৌর যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, […]