রাঙামাটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের হস্তক্ষেপে মুক্তি পেয়েছে ভাতের হোটেলে কাজ করতে গিয়ে নির্যাতিত চার শিশু। বুধবার (১৮) জুন বিকাল ৫টা হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই ৪ শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চার শিশুরা হলো- কাউখালী উপজেলার যৌথ খামার এলাকার সুইজাইউ মারমার ছেলে অংথোয়াইপ্রু মারমা (১০), অংজাই মারমার ছেলে সুইথুইমং মারমা (৬), কালা মার্মা’র ছেলে পাইসাচিং মারমা(১২) এবং কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়া এলাকার স্লাইচিং মারমার ছেলে হ্লাখ্যাইচিং মারমা (১১)। […]