চট্টগ্রাম সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে দুইটি আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক 

বাঁশখালীতে দুইটি আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক 

বাঁশখালী সংবাদদাতা 

১৩ জুলাই, ২০২৬ | ৩:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ ৩৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড। 

 

রবিবার (১২ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

 

তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শেখেরখীল ফাঁড়ির মুখ মাছ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইটি অবৈধ আর্টিসনাল ট্রলিং মাছ ধরার বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ১৪টি ট্রলিং জালসহ ৩৭ জেলেকে আটক করা হয়। 

 

তিনি আরও বলেন, জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট