চট্টগ্রাম মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় গাছের বাটামের আঘাতে প্রাণ গেল যুবকের, গ্রেপ্তার ২ ‎
নিহত মো. ওবায়দুল

রাঙ্গুনিয়ায় গাছের বাটামের আঘাতে প্রাণ গেল যুবকের, গ্রেপ্তার ২ ‎

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১২ জুলাই, ২০২৬ | ৯:১৫ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ির সীমানায় টয়লেটের পানি চলাচলকে কেন্দ্র করে সংঘর্ষে মো. ওবাইদুল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের চাচা বুদুরুছ মিয়া (৬০) ও চাচাত ভাই ইমরান হাসান চুকুকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহত ওবাইদুল একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ডাক্তার শায়ের আহম্মদ বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে।


‎স্থানীয় সূত্রে জানা গেছে,বাড়ির সীমানার পাশে টয়লেটের পানি চলাচলের জের ধরে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল। বিকেলে নিহত ওবাইদুলের সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের বাকবিতণ্ডা শুরু হয়। তখন সংঘর্ষে রূপ নিলে গাছের বাটাম দিয়ে তাকে ডান কাঁধে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।


বিষয়টি নিশ্চিত করেন দক্ষিন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.  হিলাল উদ্দিন আহমদ। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট