চট্টগ্রাম সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফটিকছড়ি সংবাদদাতা

১৩ জুলাই, ২০২৬ | ৩:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. জামাল (২৮) নামে যুবকের মৃত্যু হয়েছে। নিহত জামালকে বাঁচাতে গিয়ে তার দুই সহযোগীও আহত হয়েছেন।  

 

নিহত জামাল উপজেলার ভূজপুর ইউনিয়নের আছিয়া বাগান এলাকার মনু মিয়ার ছেলে। আহতরা হলেন-আমান ও সেলিম।

 

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় নাজিরহাট পৌর এলাকার পূর্ব ফরহাদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, নাজিরহাট পৌর এলাকার পূর্ব ফরহাদাবাদ গ্রামে গাছ কাটতে গিয়ে অসাবধানতায় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সার্ভিস তারের সাথে সে জড়িয়ে পড়ে। এসময় জামালকে বাঁচাতে গিয়ে তার দুই সহযোগী আমান ও সেলিম নামে দুই যুবক আহত হয়েছেন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট