চট্টগ্রাম রবিবার, ১২ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সীতাকুণ্ড সংবাদদাতা

১২ জুলাই, ২০২৬ | ৯:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) উপজেলার সোনাইছড়ি ও বাড়বকুণ্ডে এসব ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১ টার দিকে বাড়বকুণ্ড বাজারের ইউনিয়ন পরিষদ সড়ক সংলগ্ন এলাকায় ঢাকামুখী সড়কে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জুদারপাড়া গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে।

 

অন্যদিকে, একইদিন সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক পারাপারের সময় এক ব্যক্তি গাড়িচাপায় নিহত হন। তার নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর পুলিশ লাশ মর্গে প্রেরণ করেছে।

 

বিষয়টি নিশ্চিত করেন বারআউলিয়া হাইওয়ে থানার এস.আই মো. হাশেম আলী। তিনি বলেন, দুটি পৃথক দুর্ঘটনায় দুই জনের অপমৃত্যু হয়েছে। তাদের একজনের পরিচয় আমরা নিশ্চিত হলেও অপরজনকে এখনো সনাক্ত করা যায়নি।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট