চট্টগ্রাম সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে চোলাই মদসহ ‘মদ বিক্রেতা’ গ্রেপ্তার

বোয়ালখালীতে চোলাই মদসহ ‘বিক্রেতা’ গ্রেপ্তার

বোয়ালখালী সংবাদদাতা

১৩ জুলাই, ২০২৬ | ১:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় তৈরি চোলাই মদ বিক্রির সময় মো. নাছের (৪৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (১২ জুলাই) দিবাগত রাতে পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর গ্রামের একটি দোকানে সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

নাছের পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর গ্রামের মৃত আব্দুল ছবুরের ছেলে।

 

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চরখিজিরপুরে অভিযান চালিয়ে নাছেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে পলিথিনে প্যাকেট করা ১০ লিটার মদ জব্দ করা হয়। সে বিক্রির উদ্দেশ্য মদ নিয়ে একটি দোকানের সামনে অবস্থান করছিল।’

 

এ ব্যাপারে বোয়ালখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘গ্রেপ্তার নাছেরকে আজ সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট