রাঙামাটির রাজস্থলীর ঘিলাছড়ির ইউনিয়নের খাগড়াছড়িপাড়া এলাকায় দিন মজুরের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে দিন মজুর আবদুল লতিফের বাড়িতে এ ঘটনা ঘটে। দিনমজুর লতিফ জানান, ফজরের আজানের পর হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। বিকেলে রান্না করার পর আর চুলা জ্বলেনি। এছাড়া বিদ্যুৎ থেকেও আগুন লাগেনি। কিভাবে আগুন লাগল তা বুঝতে পারছি না। তিনি বলেন, চারটি শোবার রুম, রুমে থাকা প্রায় সব আসবাবপত্র, একটি গোয়াল ঘর, একটি ছাগলের ঘর এমন কি মেয়ের […]