চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসন দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনের রাজনৈতিক মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এবার প্রচারণায় সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী ও বৃহত্তর সুন্নি জোট। মাঠ পর্যায়ে অন্যান্য দলের প্রার্থীদের তৎপরতা তুলনামূলকভাবে কম চোখে পড়ছে। আনোয়ারা-কর্ণফুলীর উন্নয়নের সূচনা ঘটে বিএনপি সরকারের আমলে কর্ণফুলী শাহ আমানত সেতু স্থাপনের মাধ্যমে। এই সেতু দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে চট্টগ্রাম শহরের যোগাযোগে নতুন দিগন্ত খুলে দেয়। এর ধারাবাহিকতায় শিল্পকারখানা, বন্দর কেন্দ্রিক অর্থনীতি ও […]