চট্টগ্রাম রবিবার, ০৩ মে, ২০২৬

সর্বশেষ:

৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২ মে, ২০২৬ | ১১:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

শনিবার (০২ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল নগরের শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকায় শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজ নামের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। আরিফুল ইসলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী এলাকার বাসিন্দা।

 

ডিবি জানায়, গ্রেপ্তারের সময় আরিফুলের কাছ থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল স্বীকার করেছেন, তিনি কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

 

এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট