দরজায় কড়া নাড়ছে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি যতই ঘনিয়ে আসছে চট্টগ্রাম-১৫ আসনের নির্বাচনী প্রচারণা ততই জমে উঠছে। আসনটি লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়ার একটি বড় অংশ নিয়ে গঠিত। এ আসনের নির্বাচনী মাঠে বর্তমানে তিন প্রার্থী থাকলেও মূলত ভোটের লড়াই হবে জামায়াত ও বিএনপির প্রার্থীর। শেষ মুহূর্তে এসে প্রার্থীরা ভোটারদের মন জয়ের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নানা ধরনের প্রচারণার মাধ্যমে প্রার্থীরা নিজের প্রতীকে ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটারদের অনুরোধ করছেন। সরাসরি প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিও বার্তা, পোস্টার ও […]