চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ





















