মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতির কারণে আট দিনে ৮০টি ফ্লাইট বাতিল হয়েছে। শনিবার (৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি জানান, আজ শনিবার (৭ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি এরাইভাল ফ্লাইট ও ২টি ডিপার্চার ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল ফ্লাইট ও ২ টি ডিপার্চার ফ্লাইট ও সালাম এয়ারের মধ্যপ্রাচ্য থেকে আসা ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। […]