চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

১৬ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৬ | ৫:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৬ মামলার আসামি যুবলীগ নেতা মো. মহিউদ্দিনকে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মহিউদ্দিন কোতোয়ালী থানার শাহ আমানত (রহ.) মাজার লেইন এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় যুবলীগের নেতা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তার মহিউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ডাকাতি, সন্ত্রাসবিরোধী আইন, দ্রুত বিচার আইন ও ধর্ষণসহ মোট ১৬টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট