চট্টগ্রামে পৃথক অভিযানে ১ লাখ ১৩ হাজার ৬’শ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৬ মে) নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মহিষাড় এলাকার মো. শামসুল হকের ছেলে মো. আছান উল্লাহ প্রকাশ হাসান (৩৫), ফেনী জেলার সালধর এলাকার নাছির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম প্রকাশ আসিফ (২১) ও একই জেলার পরশুরাম থানার রেজাউল হকের ছেলে হাসানুর রাহি (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক […]