চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে অর্থঋণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অর্থঋণ মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৬ | ৬:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী ও খুলশীতে অভিযান চালিয়ে অর্থঋণ মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

 

শুক্রবার (১৫ মে) দিনে কোতোয়ালী ও খুলশীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকার বাটালী রোডের বাসিন্দা সুমন বৈদ্য এবং তার স্ত্রী ফাল্গুনী বৈদ্য।

 

পুলিশ জানিয়েছে, তারা অর্থঋণের মামলায় তিন মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজায় ওয়ারেন্টভূক্ত আসামি ছিলেন।  কোতোয়ালী থানার একটি টিম একাধিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট