একদিকে তীব্র গরমে বাড়ছে বিদ্যুতের চাহিদা, অন্যদিকে জীবাশ্ম জ্বালানি সংকটে কমছে উৎপাদন। ফলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে লোডশেডিং। ভোগান্তিতে পড়ছেন গ্রাহকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অফিসে কর্মঘণ্টা কমানো, মার্কেট-শপিং মল বন্ধ রাখার সময়সূচি বাড়ানোসহ নানা উদ্যোগ নিলেও সংকট রয়েই গেছে। এমন পরিস্থিতিতে চলমান বিদ্যুৎ সংকটের সহজ সমাধান হিসেবে সৌরবিদ্যুতে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, চট্টগ্রামের আবহাওয়া ও সূর্যালোকের প্রাপ্যতা বিবেচনায় নগরীর বাসাবাড়ির ছাদগুলোকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের বড় সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নগরীর বহুতল ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক ভবনের […]