চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি আটক

কক্সবাজারে ৩ কোটি টাকার ইয়াবা নিয়ে দুই নারী ধরা

নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২৬ | ৮:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টায় টেকনাফের কেরুনতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক দুইজন মহিলাকে তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত ইয়াবা ও গ্রেপ্তার মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্বকোণ/সিজান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট