চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িতে পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু

ফটিকছড়িতে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র

ফটিকছড়ি সংবাদদাতা

২৫ জুন, ২০২৬ | ৭:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে পানিতে ডুবে আরাফাতুল আলম তামিম (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বখতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত তামিম ওই বাড়ির সৌদি আরব প্রবাসী মো. হেলালের ছেলে। সে ঝরনা দীঘিরপাড় ফারক-ই-আজম ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

বখতপুর ইউপি চেয়ারম্যান ফারুক উল আজম বলেন, ছেলেটি খেলতে গিয়ে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন দীর্ঘ সময় না দেখে খোঁজাখুঁজি শুরু করলে পুকুর ঘাটের পাশে শিশুটির নিথর দেহ পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/সিজান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট