চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে একাধিক মামলার তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৬টায় বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, হোছনাবাদ পূর্ব খিলমোগল তালুকদার বাড়ির মো. বদরুজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম সোহেল (৪০), চন্দ্রঘোনার মো. ইউছুপের ছেলে মো. পারভেজ ও পারুয়া ইউনিয়নের সৈয়দনগর ইছামতি বাড়ির মৃত অলি মিয়ার ছেলে সৈয়দ আহমেদ (৫১)।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন দৈনিক পূর্বকোণকে জানান, বিভিন্ন মামলার পলাতক তিনি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/রাকিব/এএইচ















