চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে দুই শ্রমিককে অপহরণের পর মুক্তিপন দিয়ে মুক্তি

মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন চন্দনাইশের দুই শ্রমিক

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

২৫ জুন, ২০২৬ | ৯:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে শিলছড়ি লেবু বাগান থেকে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত চন্দনাইশের দুই শ্রমিক মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে তাদের মুক্তি দেয় অপহরণকারীরা।

এর আগে বুধবার (২৪ জুন) সকালে কাঞ্চনাবাদ শিলছড়ি লেবু বাগান থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় সন্ত্রসীরা।

মুক্তি পাওয়া দুই শ্রমিক হলেন পেকুয়ার টইটং বটতলী হাবিবপাড়া এলাকার নুরুল আমিন (৩৬) ও সাতকানিয়ার দুরদরী এলাকার মো. আরিফুল ইসলাম (৩৬)।

জানা গেছে, বুধবার সকালে বাগান থেকে ফল সংগ্রহ করতে দুর্গম পাহাড়ে গেলে আটজনের একটি সশস্ত্র দল তাদের অপহরণ করা হয় ওই শ্রমিকদের। এ সময় আবদুর রহিম নামে বাগান সংশ্লিষ্ট আরেক ব্যক্তিকেও আটকে রাখা হয়। পরে তিনি সুকৌশলে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হন। পালিয়ে আসার সময় তিনি শারীরিকভাবে আহত হন বলে জানা গেছে।
পালিয়ে আসা আবদুর রহিম জানান, অপহরণের পর পাহাড়ি সন্ত্রাসীরা তাদের শারীরিক নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। অপহৃতদের মুক্তির জন্য ১৫ হাজার টাকা দেওয়া হলেও তাদের ছেড়ে দেওয়া হয়নি। বরং অপহরণকারীরা আরও অর্থ দাবি করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা রাতে গভীর পাহাড়ি এলাকায় অপহৃত দুই শ্রমিক ছেড়ে দেন। তারা সকালে এলাকায় এসে পৌঁছান।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে বিকেলে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করতে সক্ষম হয়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/রাকিব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট