সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির উদ্যোগে দুইজন প্রবাসী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান উপলক্ষে এক মানবিক সহায়তা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে হাটহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন তালুকদার সিআইপি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সদস্য ও সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতির অন্যতম সদস্য লায়ন সালাউদ্দীন আলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের হাটহাজারী প্রতিনিধি খোরশেদ আলম শিমুল, সমিতির অন্যতম সহ-সভাপতি ফোরকান উদ্দিন, মাওলানা নাছির উদ্দিন, মাহাবুব আলম মাহাবুব, নাছির উদ্দীন খোকন প্রমুখ।
উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি এনামুল হক ফোরকান, মোহাম্মদ মাহাবুবুল আলম, মোহাম্মদ দিদারুল আলম, মাওলানা নাছির উদ্দিন, দিদার আলম দিদার, মাহাবুব আলম মাহাবুব, মোহাম্মদ নাছির উদ্দীন খোকন, নিজাম উদ্দিন, তৌহিদুল আলম, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ রেজাউল আমিন, বাদশা মিয়া, মৌলনা শোয়াইব, মৌলনা হাফেজ মাসুদ, মোহাম্মদ জালাল, মোহাম্মদ আনিছ প্রমুখ।
অনুষ্ঠানে গুমানমর্দন এলাকার মরহুম হোসেনের পরিবারের হাতে ১ লাখ টাকা এবং মেখল ইউনিয়নের মরহুম খোরশেদ আলমের পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন সালাউদ্দীন আলী বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। জীবিকার তাগিদে পরিবার-পরিজন ছেড়ে বিদেশে অবস্থানরত অনেক প্রবাসী ভাই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করেন। তাদের কেউ অকাল মৃত্যুবরণ করলে পরিবার চরম সংকটে পড়ে। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই সংযুক্ত আরব আমিরাত হাটহাজারী সমিতি অসহায় ও বিপদগ্রস্ত প্রবাসী পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে।
পূর্বকোণ/সিজান
















