চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

জোরারগঞ্জে ১৮০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার, চোরাকারবারিরা পলাতক

জোরারগঞ্জে ৬ বস্তা ভারতীয় শাড়ি জব্দ

মিরসরাই সংবাদদাতা

২৫ জুন, ২০২৬ | ৭:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৮০টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে বারইয়ারহাট পৌরসভার এসএ পরিবহন সংলগ্ন খোলা জায়গা থেকে এসব শাড়ি জব্দ করা হয়।

পুলিশ জানায়, ৬টি বস্তা তল্লাশি করে মোট ১৮০টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে- শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে শাড়িগুলো সেখানে মজুদ করা হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একইসঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্বকোণ/সিজান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট