চট্টগ্রামের ফটিকছড়ি পৌর সদরে ৪৩ পিস ইয়াবাসহ বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরের চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের একটি কনভেনশন ফলের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ আজম (৫০) ও তার ছেলে ফাহিম (২১)। এরা উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুরের বাসিন্দা।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ পিস ইয়বাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর
















