চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

মাঠের বাইরে মেসি আরও ভালো মানুষ: নেইমার

মাঠের বাইরে মেসি আরও ভালো মানুষ: নেইমার

স্পোর্টস ডেস্ক

২৫ জুন, ২০২৬ | ৬:৩৫ অপরাহ্ণ

৩৯ বছর পেরিয়ে ৪০-এ পা রেখেছেন লিওনেল মেসি। ১৯৮৭ সালের ২৪ জুন এসেছেন পৃথিবীতে। তার জন্মদিনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। তাতে যোগ হলেন এবারের বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান তারকা আবারও জানিয়েছেন মেসি তার খুব ভালো বন্ধু।

ব্রাজিলের ম্যাচের পর সংবাদমাধ্যমের বিভিন্ন প্রশ্নে মেসির জন্মদিনের বার্তা নিয়েও জানতে চাওয়া হয় নেইমারের কাছে। তিনি বলেছেন, ‘মাঠের বাইরে মেসি একজন অসাধারণ ভালো মানুষ। তার সাথে খেলতে পেরে এবং তাকে জানতে পেরে আমি অনেক খুশি।’

‘লিও আমার একজন অনেক ভালো বন্ধু। আমাদের সাথে অনেক কথা হয়, গত কয়েকদিনেও আমাদের কথা হয়েছে। সে জানে আমি তাকে কত ভালোবাসি।’

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার (১৮ গোল) রেকর্ড গড়েছেন ৪০-এ পা দেয়া মহাতারকা মেসি। অন্যদিকে ৯৮১ দিন পর ব্রাজিলের হয়ে খেলতে নেমেছিলেন নেইমার।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন