চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সর্বশেষ:

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ

অনলাইন ডেস্ক

২৫ জুন, ২০২৬ | ৪:১১ অপরাহ্ণ

জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। তবে তেহরান জানিয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত কোনো পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না।

 

স্থানীয় সময় বুধবার (২৪ জুন) গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শন কার্যক্রম চালানো হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই এই পরিদর্শনের বিষয়টি রাখা হয়েছে।

 

এই চুক্তির লক্ষ্য হলো ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটানো।

 

এদিকে এক ইরানি কূটনীতিক জানিয়েছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের সফর কেবল তখনই সম্ভব হবে, যখন দুই পক্ষের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে।

 

এতে স্পষ্ট হচ্ছে, চুক্তির ব্যাখ্যা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাত-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দুই পক্ষের অবস্থানে পার্থক্য দেখা যাচ্ছে।

পূর্বেকোণ/রাকিব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট