চট্টগ্রাম সোমবার, ১৫ জুন, ২০২৬

সর্বশেষ:

অবৈধভাবে বালু উত্তোলন, সরঞ্জামসহ জব্দ ২৩ হাজার ঘনফুট

অবৈধভাবে বালু উত্তোলন, সরঞ্জামসহ জব্দ ২৩ হাজার ঘনফুট

লোহাগাড়া সংবাদদাতা

১৫ জুন, ২০২৬ | ৮:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

সোমবার (১৫ জুন) বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফারঙ্গা এলাকায় এই অভিযান চালানো হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযান সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলা প্রশাসন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ১টি ডিজেল ইঞ্জিন, ৫০০ ফুট পাইপ এবং আনুমানিক ২৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি শ্যালো মেশিন বিকল করে দেওয়া হয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট