চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (১৫ জুন) সকালে আকবরশাহ থানাধীন ৪ নং ব্রিজ সংলগ্ন বায়োজিদ লিংক রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-মাগুরা সদর থানার কাজিরাইল এলাকার মো. লাল চাঁন (৩৬) এবং একই জেলার সীতারামপুর এলাকার সবুজ বিশ্বাস (৩৩)।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ লিংক রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















