চট্টগ্রাম সোমবার, ১৫ জুন, ২০২৬

জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবলের কোয়ার্টারে শহীদ ওয়াসিম আকরাম একাদশ

ক্রীড়া প্রতিবেদক

১৫ জুন, ২০২৬ | ৮:১০ পূর্বাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দেশ রক্ষা তারেক মঞ্চ’র উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে শহীদ ওয়াসিম আকরাম একাদশ। রবিবার ১৪ জুন বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শহীদ ওয়াসিম আকরাম একাদশ টাইব্রেকারে মুসলিম স্মৃতি সংসদকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক সালাউদ্দিন। ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

 

এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, কেন্দ্রীয় রেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, সীতাকুণ্ড উপজেলা বিএনপি নেতা মো. রবিউল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রসাশন) ডা. একেএম আশরাফুল করিম, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, টুর্নামেন্ট কমিটির সদস্য হেলাল হোসেন হেলাল, শাহজালাল পলাশ, আশিক মল্লিক, ইউনুছ মুন্না, মোহাম্মদ সাগির, গোলজার হোসেন মিন্টু, হারুন বেগ, শওকত খান রাজু, বাদশা আলমগীর, মাস্টার আরিফ, কেন্দ্রীয় ক্রিড়া দল নেতা এইচ এম হাসান, আব্দুল করিম, মোহাম্মদ বাদশা, রাসেল খান, আব্দুল হালিম গুড্ডু, কাজী আনোয়ারুল হক হনী, মো. ইউনুছ, রাহাত মাহমুদ, মোহাম্মদ জামাল, মোহাম্মদ রফিক, ইব্রাহিম খলিল সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন। ম্যাচ কমিশনার ছিলেন হায়দার কবির প্রিন্স, মামুনুর রশিদ মামুন, ফিফা ম্যাচ রেফারি জিএম নয়ন, রতন দা, মামুন| ১৫ জুন বিকাল ৩.৩০টায় মুখোমুখি হবে শহীদ লেইন ক্লাব ওপ্রবাসী কিংস চট্টগ্রাম।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট