চট্টগ্রাম সোমবার, ১৫ জুন, ২০২৬

সর্বশেষ:

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

অনলাইন ডেস্ক

১৫ জুন, ২০২৬ | ৬:৫৭ অপরাহ্ণ

তিন মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আজ সোমবার (১৫ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

 

গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেপ্তার হন মমতাজ।

 

সংগীতশিল্পী মমতাজ বেগম সর্বশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে লড়েন। আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি।

 

তবে মমতাজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর শেষ হাসি হাসতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়ান জাহিদ আহমেদের (টুলু) কাছে হেরে যান মমতাজ বেগম। 

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট