সন্দেহজনকভাবে ঘুরাফেরার দায়ে কোতোয়ালীতে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) নিউমার্কেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- কামরুজ্জামান লিটন বেপারি (৪০), আরিফুররহমান সোহেল (৩৬) ও ফেরদৌস শাহীন (৫২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের ঘুরাফেরার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সন্তোষজনক কোন জবাব দিতে না পারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ

















