ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি, দৈনিক পূর্বকোণ সংবাদদাতা ও ৭১ টেলিভিশনের ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি এস এম মোরশেদ মুন্নার মেজো বোন শেলিনা আকতার (৫৩) ইন্তেকাল করেছেন।
সোমবার (১৫ জুন) বিকেলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার রাত ৯টায় ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের সবুজবাগ প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক এস এম মোরশেদ মুন্নার বড় বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফটিকছড়ি প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এই শোক বার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

















