চট্টগ্রাম রবিবার, ১৪ জুন, ২০২৬

সর্বশেষ:

রাজস্থলীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

রাজস্থলীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

রাজস্থলী সংবাদদাতা

১৪ জুন, ২০২৬ | ৯:৫৬ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে প্রাইভেট পড়তে গিয়ে চিংম্রাসিং মারমা (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হওয়ার দাবি করেছে স্বজনরা। নিখোঁজ চিংম্রাসিং উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ।  ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী।

 

শনিবার (১৩ জুন) সকাল ১১টায় নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হন চিংম্রাসিং মারমা। পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি।

 

নিখোঁজ কিশোরী রাজস্থালী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর কন্যা। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবার গতকাল চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

জিডির বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ। তিনি বলেন, শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। আশা করছি দ্রুত তার অবস্থান সম্পর্কে জানা যাবে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট