কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে ইসরাত জন্নাত (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেলে নবগঠিত পৌরসভার মৌলভীপাড়া এলাকার মৌলভী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইসরাত জন্নাত একই এলাকার বাসিন্দা খোকনের কন্যা।
নিহত ইশরাত জান্নাতের চাচা রাহেদ সিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, ইশরাত জান্নাতকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন এদিক সেদিক খোঁজাখুজি করতে থাকে। পরে বাড়ির পুকুর থেকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠাতে প্রস্তুতির আগেই শিশুটির মৃত্যু হয়।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















