চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৫ থানায় পুলিশ পরিদর্শক পদে নতুন ৫ ওসিকে পদায়ন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি ও পদায়ন কার্যকর করা হয়।
আদেশে বাকলিয়ার দায়িত্ব ছেড়ে আসা ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার দায়িত্ব নেওয়ার দিনেই সিটিএসবিতে বদলি করে সিটিএসবির পরিদর্শক মোজাম্মেল হককে খুলশী থানার নতুন ওসি করা হয়েছে। কর্ণফুলীর ওসি শাহীনুর আলমকে ডবলমুরিংয়ের ওসি করে, ডবলমুরিংয়ের ওসি জামাল উদ্দিন খানকে সিটিএসবিতে বদলি করা হয়। কর্ণফুলী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার।
চকবাজার থানার বর্তমান ওসি বাবুল আজাদকে ডিবি-দক্ষিণের পুলিশ পরিদর্শক করা হয়েছে। অন্যদিকে চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে বদলি করে চকবাজার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে চান্দগাঁও থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন।
পূর্বকোণ/রাজীব/পারভেজ


















