চট্টগ্রাম সোমবার, ১৫ জুন, ২০২৬

সর্বশেষ:

রাউজানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি গ্রেপ্তার

রাউজানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৬ | ৩:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি মো.রায়হানকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার রায়হান উপজেলার পেয়াদা পাড়ার আবুল হাসেমের ছেলে।

 

বিষয়টি নশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গতকাল রবিবার রাত ১০টায় রাউজান থানাধীন বাগোয়ান ইউপির বড় ঠাকুর পাড়া এলাকা থেকে ডাকাতি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি রায়হানকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট