চন্দনাইশে ফুটবল প্রেমীদের উৎসবমুখর অংশগ্রহণে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়| ১২ জুন (শুক্রবার) বিকালে গাছবাড়ীয়া সরকারি কলেজ মাঠ থেকে আর্জেন্টিনা, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় গেট থেকে ব্রাজিলের মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে দোহাজারী গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা, জার্সি বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। শোভাযাত্রা শেষে ব্রাজিল সমর্থকেরা হারপিক, থ্রীপিস, খেজুর নিয়ে বিগত বিশ্বকাপ বিজয়ের চিত্র প্রদর্শন করে। অপরদিকে আর্জেন্টিনা সেভেন আপের বোতল প্রদর্শন করে| শোভাযাত্রাকে ঘিরে চন্দনাইশ জুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়। আয়োজক মধ্যে ব্রাজিলের সমর্থক এইচ এম মান্না বলেন, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অপরদিকে আর্জেন্টিনার আয়োজকদের মধ্যে মো. আবিদ, তসলিম উদ্দিন বলেছেন, নিজের সমর্থিত দলের সমর্থকদের নিয়ে এই শোভাযাত্রা ঐক্যের, ভ্রাতৃত্বের, সৌহার্দের, সম্প্রীতির বন্ধন ফুটে উঠেছে। এই সম্প্রীতি ধরে রেখে আমাদেরকে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

















