চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

টিসিজেএ’র প্রীতি ম্যাচ: ট্রফি ও জার্সি উন্মোচনে আর্জেন্টিনা-ব্রাজিল উন্মাদনা

ম্যাচ: ৩০ জুন সকাল সাড়ে ৭টায়, ভেন্যু: জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম

টিসিজেএ’র প্রীতি ম্যাচ: ট্রফি ও জার্সি উন্মোচনে আর্জেন্টিনা-ব্রাজিল উন্মাদনা

ক্রীড়া প্রতিবেদক

২৯ জুন, ২০২৬ | ৮:২৮ অপরাহ্ণ

ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই দলের লড়াই মানেই ফুটবলপ্রেমীদের মাঝে টানটান উত্তেজনা, আবেগ আর রোমাঞ্চ।

 

বিশ্ব ফুটবলের সেই চিরচেনা আবহ এবার ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনে। মাঠে নামছেন টেলিভিশন গণমাধ্যমকর্মীরা। টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের আয়োজনে ৩০ জুন সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হচ্ছে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিল’ প্রীতি ফুটবল ম্যাচ। এই উপলক্ষ্যে ২৯ জুন সোমবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দুই দলের জার্সি ও ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

 

অনুষ্ঠানে জার্সি উন্মোচন করেন, অধিনায়ক আবু জাহেদ এবং সাখাওয়াত হোসেন টিপু। উপস্থিত ছিলেন টিসিজেএ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন, সহ-সভাপতি সানজীব দে, যুগ্ম সম্পাদক বাসু দে, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিব এবং সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন