চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে চুরির মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. নুরুন্নবী (৩৭) চান্দগাঁও থানাধীন হাজিরপুল এলাকার মৃত মাহবুব আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন। তিনি জানান, গতকাল রাতে অভিযান পরিচালনা করে চুরির মামলায় মো. নুরুন্নবী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে।
পূর্বকোণ/পিআর

















