চট্টগ্রাম রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

জিইসি এলাকায় অবৈধ স্ল্যাব অপসারণ, তিনটি অ্যাপ্রোচ ভাঙলো চসিক

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৬ | ৮:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ রবিবার স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে নগরীর জিইসি মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে জিইসি কনভেনশন সেন্টার ও সিক্রেট রেসিপির সামনের সড়ক ও নালা দখল করে অবৈধভাবে নির্মিত স্ল্যাব অপসারণ করা হয় এবং তিনটি অবৈধ অ্যাপ্রোচ ভেঙে দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

 

নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট