চট্টগ্রাম রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে ব্যাডমিন্টন খেলার সময়সীমা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

চবিতে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আটক ১

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৬ | ৩:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে ব্যাডমিন্টন খেলার সময়সীমা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসরাফিল রাব্বি নামে এক শিক্ষার্থী চোখে গুরুতর আঘাত পেয়েছেন। এ ঘটনায় রুবেল রানা নামে আরেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
 
 
শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
 
 
আহত ইসরাফিল রাব্বি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আটক রুবেল রানা রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, হলের মাঠে রাত ১২টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলার সময় নির্ধারিত রয়েছে। তবে নির্ধারিত সময়ের পরও কয়েকজন শিক্ষার্থী খেলা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় রুবেল রানা তাদের খেলতে বাধা দেন। এ নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। পরে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে ইসরাফিল রাব্বি চোখে আঘাত পান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা রুবেল রানাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
 
 
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ডা. মুহাম্মদ টিপু সুলতান বলেন, ‘যিনি চোখে আঘাত পেয়েছেন, তাকে চট্টগ্রামে রেফার করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও এসেছিলেন।’
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট